আপনার সেরা ব্রাইডাল লেহেঙ্গাটি বেছে নিন আনজারার সাথে : খেয়াল রাখবেন যে ৯ টি বিষয়

বিয়ের পোশাক মানেই এর সাথে জড়িয়ে আছে নারীর সব আবেগ আর জল্পনা-কল্পনা। আর বিয়ের অনুষ্ঠানে কনের পোশাক নিয়ে সকলেরই  থাকে গভীর আগ্রহ। তাইতো সবার মাঝে নিজেকে আকর্ষণীয় করে তুলতে চাই বাজারের সেরা পোশাকটি।  তবে বিয়ের লেহেঙ্গা যদি  মানানসই না হয়, পুরো বিয়ের আনন্দটাই মাটি হয়ে যেতে পারে। পারফেক্ট ব্রাইডাল লেহেঙ্গা কিনতে চাই পারফেক্ট প্ল্যানিং। এজন্যই  শত শত ডিজাইনের ভিড়ে আপনার পারফেক্ট ব্রাইডাল লেহেঙ্গাটি আপনার হাতে তুলে দিতে সাজানো হয়েছে আজকের ব্লগ।  

ব্রাইডাল লেহেঙ্গা কেনার আগে মাথায় রাখুন এ ৯ টি বিষয় :

১) সঠিক কালার প্যালেট 

ব্রাইডাল লেহেঙ্গা কেনার আগে অবশ্যই আপনার স্কিন টোনের এবং বিয়ের থিম অনুসারে উপযুক্ত রঙগুলো লিস্ট করে নিন। লেহেঙ্গার রঙ মিসম্যাচ হলে বিয়ের সম্পূর্ণ সাজই মাটি হতে পারে। একটু উজ্জ্বল টোনের জন্যও নেভি ব্লু, রুবি রেড, ব্রাইট গ্রিন রঙ দেখতে পারেন। আবার ধূসর টোনের জন্য অলিভ গ্রিন, টেরাকোটা, পিচ রঙ বা হাল্কা গোলাপি রঙের লেহেঙ্গা বেছে নিতে পারেন। 

২) ফেব্রিক

বিয়ের লেহেঙ্গার ফেব্রিক বাছাই করবেন ভেবে চিন্তে। একেক রকম ফেব্রিকের লুকও হয় একেক রকম। যেমন সিল্ক বা ভেলভেটের লেহেঙ্গা আপনাকে এনে দেবে অভিজাত লুক। আবার সাদাসিদে প্রাণবন্ত লুক চাইলে লাইট ফেব্রিক যেমন জর্জেট অথবা শিফনের লেহেঙ্গা বেশি উপযোগী । 

৩) আবহাওয়া

বিয়ের লেহেঙ্গা কেনার ক্ষেত্রে অবশ্যই আবহাওয়ার কথা বিবেচনায় রাখবেন।  অনেকেই চান বিয়ের লেহেঙ্গায় ভারি এম্ব্রয়ডারির কাজ থাকুক। শীতকালে বিয়ে তাদের জন্য পারফেক্ট সুযোগ। ভেলভেটের ভারি কাজ করা গার রঙের লেহেঙ্গায় আপনাকে লাগবে নজরকাড়া। আবার গ্রীষ্মকালীন বিয়ে হলে আরামদায়ক আর হাল্কা ফেব্রিকই ভাল। হাল ফ্যাশনে জর্জেট, শিফন, অর্গানজা ফেব্রিকের অসাধারণ ডিজাইনের লেহেঙ্গাও পিছিয়ে নেই কোন অংশে।

8) ডিজাইনার

বিয়ের লেহেঙ্গা কেনার আগে ডিজাইনারের পরামর্শ নিতে ভুলবেন না। এখন বিয়েতে কনে কি পরবে, কোন ধরনের লেহেঙ্গা মানাবে সব ডিজাইনাররাই বলে দেয়। তাই চলমান ফ্যাশন আর  আপনার মানানসই স্টাইল সম্পর্কে ডিজাইনারের কাছ থেকে বিস্তারিত জেনে নিন।  এতে আপনার বাক্তিত্ব আর শৈলীর ভিত্তিতে পছন্দসই    লেহেঙ্গা কিনতে সুবিধা হবে।

৫) কাস্টমাইজেশন 

হাল ফ্যাশনে সবচেয়ে জনপ্রিয় ট্রেন্ড এখন বিয়ের লেহেঙ্গা কাস্টমাইজেশন। নিজের বিয়ের লেহেঙ্গাকে আরও স্মরণীয় করে রাখতে লেহেঙ্গার পাড় বা দোপাট্টায় নামের অক্ষর, বিয়ের তারিখ কারুকার্য করিয়ে নিতে পারেন।

৬) ট্রায়াল 

ট্রায়াল না দিয়ে কখনই লেহেঙ্গা কিনবেন না। ক্যাটালগে বা কোনও মডেলের পরিহিত ডিজাইন দেখেই লেহেঙ্গা কিনে ফেলবেন না। একই ডিজাইন আপনাকে নাও মানাতে পারে।  তাই লেহেঙ্গা পড়ে দেখে নিবেন আপনার উচ্চতা আর  শারীরিক গড়নের সাথে লেহেঙ্গাটি মানানসই কিনা।

৭) অ্যাকসেসরিজ: 

লেহেঙ্গার সাথে ম্যাচিং করে জুতা আর ওড়না কেনার দিকে বিশেষ নজর দিন। লেহেঙ্গার ডিজাইনের সাথে ওড়না আর জুতা না মিললে দেখতে বেখাপ্পা লাগতে পারে। আর লেহেঙ্গার কারুকার্যের ডিজাইন মাথায় রেখে জুয়েলারি পছন্দ করবেন। যেমন ভারি কাজ এবং গার রঙের লেহেঙ্গার সাথে মাল্টিকালার গহনা ভাল মানাবে। আবার সিম্পল ডিজাইনের লেহেঙ্গার সাথে পড়তে পারেন স্টোন বা মুক্তোর জুয়েলারি।

৮) ট্রেন্ড

বিয়ের ৮ ১০ মাস আগে থেকেই লেহেঙ্গা কিনবেন না। কারণ ট্রেন্ড আর ডিজাইনের পরিবর্তন প্রতিনিয়ত। আগে থেকেই লেহেঙ্গা কিনে রাখলে ট্রেন্ড থেকে পিছিয়ে পড়তে পারেন। তাই বেশি হলে ১ মাস আগে লেহেঙ্গা কিনে রাখতে পারেন।

৯)  বাজেট

ব্রাইডাল লেহেঙ্গা কেনার আগে সবার প্রথম কাজ হল বাজেট সেট করা। আপনার পছন্দের ডিজাইন এর বাজেট সম্পর্কে ইন্টারনেট থেকে ধারনা নিয়ে নিন। লেহেঙ্গার আনুসাঙ্গিক কেনাকাটাও তাহলে মূল শপিং এর বাজেট বিবেচনা করে করতে পারবেন।

বিয়ে প্রতিটি মানুষের জীবনের এক মূল্যবান অংশ। নতুন জীবনের যাত্রার শুরুটা যেনও আনন্দঘন আর স্মরণীয় করে রাখতেই সকল প্রচেষ্টা। আপনার বিয়ের লেহেঙ্গাটি হয় আপনার সারাজীবনের আনন্দঘন মুহূর্তের স্মৃতি। তাই সকল দুশ্চিন্তা ভুলে,  এ ৯ টি টিপস মাথায় রেখে, খুঁজে বের করুন আপনার পারফেক্ট ব্রাইডাল লেহেঙ্গাটি। 

Scroll to Top