২০২৪ সালে বিয়ের শাড়ির ট্রেন্ড কেমন হবে আনজারার সাথে?
বাংলাদেশে ইন্টারন্যাশনাল কোয়ালিটির ডিজাইনার কালেকশন প্রস্তুতকারী ফ্যাশন হাউজের ভেতর একদম প্রথম সারিতে নাম আসে আনজারার। আনজারার হাত ধরে প্রতি বছরই বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি দেখেছে সৃজনশীলতা আর বৈচিত্র্যের এক অনন্য সমন্বয়। তাই বিয়েতে ইন্টারন্যাশনাল কোয়ালিটির ডিজাইনার কালেকশন মানেই আনজারা। ২০২৪ সালের নতুন একটা বছরেও কিন্তু বিয়ের আয়োজনে- ট্রেন্ডি কালেকশনের শীর্ষে থাকবে আনজারা। বাহারী ব্রাইডাল শাড়ির দেশীয় ডিজাইনার কালেকশন নিয়ে যদি আগ্রহী হন – তাহলে কিন্তু এই ট্রেন্ডে সামিল হতে পারেন আপনিও। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেই কেমন হবে আনজারার ২০২৪ ব্রাইডাল শাড়ির ট্রেন্ড!
সিল্কই সেরা
২০২৪ সালের ব্রাইডাল ট্রেন্ডে আনজারার কালেকশনজুড়ে আধিপত্য থাকবে সিল্কের। ফাইনেস্ট সিল্কের প্রত্যেকটা ব্রাইডাল শাড়িতে থাকবে আভিজাত্যের ছোঁয়া।
আবহমান কালের উপমহাদেশীয় কালচারাল ক্লাসিককে রিপ্রেজেন্ট করার পাশাপাশি, সিল্কের আবেদনটা সত্যিই টাইমলেস। যুগের পর যুগ, কালের পর কাল – প্রতিটা সময়কালেই আছে এবং থাকবে সিল্কের এই অতুলনীয় আবেদন।
তাই টাইমলেস ম্যাটেরিয়াল ট্রেন্ডে আসা মানে সেটার অস্তিস্ত্ব আর ক্ষণস্থায়ী থাকা নয় – বরং সময়কে অতিক্রম করবে। হয়ত আপনার পরবর্তী জেনারেশনও এই কালেকশন হাতে তুলে বিমুগ্ধ হবে।
আপনার স্মরণীয় মুহূর্তের স্মৃতি – প্রশংসনীয় আর অদরনীয় হবে সব জেনারেশনের কাছেই। ম্যাটেরিয়াল হিসেবে সিল্ক শুধু কালজয়ী নয়, দীর্ঘস্থায়ীও। একই শাড়ির সুতোয় কয়েক প্রজন্মের গাঁথা হয়তবা- গাঁথা হবে।
সিম্পলের মধ্যে গর্জিয়াস!
সিম্পলের মধ্যে গর্জিয়াস – এখনকার বিয়ের এক নতুন ট্রেন্ড। নব্বই এর দশক আর দুইহাজার এর শুরুর এক-এস
দুই দশকের অতি আড়ম্বরপূর্ণ বিয়ের সাজ সজ্জার চাপ সামলে কিন্তু অনেকেই একটু হাঁপিয়ে পড়েছেন। আপনিও কি মনে মনে তাই ভাবছেন? তাহলে নো টেনশন!
যুগ পাল্টেছে। সাথে পাল্টেছে বিয়ের ট্রেন্ডও। আনজারা কেন পিছিয়ে থাকবে? আপনার সিম্পল ব্রাইডাল লুকের ইচ্ছাকে স্বাগতম জানিয়ে, আপনার পছন্দ মত কালেকশন ও থাকছে আনজারার বিয়ের শাড়িতে।
সোনারাঙা সিম্পল ফ্লোরাল প্যাটার্নে থাকছে একটুখানি প্রকৃতির ছোঁয়া। যেন ঠিক ন্যাচারাল থিম ভালোবাসা মানুষগুলোর জন্য বিশেষ যত্নে তৈরি। সেই সঙ্গে যোগ হবে চিকন পাড়। যা অনায়াসে আপনার গড়নের সাথে ফিট হবে।
একটু কুল টোনের লাল রং যেটা চোখ জুড়িয়ে আনে প্রশান্তি – ঠিক যেমন আবেশ আপনার উপস্থিতি সবাইকে দেয়, তেমনই।
আড়ম্বর কম মানে রুচিশীলতা আর ব্যক্তিত্বের প্রকাশে কোন ছাড় দেয়া নয় কিন্তু!
বরঞ্চ, আপনার গর্জিয়াস ব্যক্তিত্বকে জোরদার কমপ্লিমেন্ট করতে – এমন ডিজাইন, ফ্রাব্রিক, রং, মোটিফ, প্রেজেন্টেশনের কম্বিনেশনের কালেকশনের জুড়ি মেলা সত্যিই ভার!
এক নজরে এই কালকেশন দেখলে এমনটাই ভাবনাটাই কিন্তু প্রথমে আসে।
ব্যালেন্সে যার নিপুণতা
খুব হেভি না, খুব সিম্পল ও না। চাচ্ছেন এমন কিছু যেটা আপনাকে সকল আয়োজনের মধ্যবিন্দু করে রাখে ঠিকই, কিন্তু সগৌরবে আপনার নিজস্বতাকেও এক্সপ্রেস করার স্বাধীনতা দেয়। ঠিক এরকম কিছু চাইলে, তা নিশ্চিন্তে পেয়ে যাবেন আনজারার লেটেস্ট কালেকশনে।
রূপালী জরিসুতা আর মিরর ওয়ার্ক করা জামিনে থাকছে সফিস্টিকেশনের এক অনন্য স্বাক্ষর। পারস্যের মোটিফের ধাঁচে ডিজাইন করা প্যাটার্নের এই বিশেষ কালেকশনের শাড়িগুলো, ফুটিয়ে তুলবে আপনার রুচিশীলতা।
সেই সাথে মধ্যবিন্ধুতে নিগূঢ় অথচ সাধারণ ফুলেল নকশা, আর নকশার চারপাশে মুক্ত ফ্যাব্রিকের স্পেস – আপনার ব্যালেন্সড পার্সোনালিটির প্রতিবিম্ব যেন সগৌরবে প্রতিফলিত করতেই, বিশেষ যত্নে প্রস্তুত করা হয়েছে।
এই কালেকশনের শাড়িগুলো হবে একটু ওয়ার্ম আন্ডারটোনের লালের ভেতর। যেন আপনার মতোই- নিজের লাইফের ভেতর বাহির সামলে, হাসিমুখে হৃদয়ের উষ্মা দিয়ে পাশের মানুষগুলোকে পূর্ণ করা বিশেষ নারীগুলোর প্রতিরূপ।
সাথে থাকছে মাঝারি সাইজের পাড়। সব মিলিয়ে আভিজাত্যের সঙ্গে সরলতার এক নিপুণ কারুশৈলী, যা বিশেষ দিনে আপনাকে করে তুলতে পারে দুর্দান্ত আকর্ষণীয়।
আভিজাত্যের প্রতিরূপ
যদি চান রাজকীয় আভিজাত্যে পরিপূর্ণ ট্রেডিশনাল অথচ দারুণ স্টাইলিশ লুক, তবে নিঃসন্দেহে আপনার মনের মত বিয়ের শাড়ি খুঁজে পাবেন আনজারার লেটেস্ট কালেকশনে।
সোনালী সুতার বুননে মনোমুগ্ধকর ফ্লোরাল কারুকাজ থাকছে এই শাড়িগুলোর পরোতে পরোতে। ডার্ক আন্ডারটনের গভীর লাল রং এর সাথে সেই নিপুণ কারুকাজের বুনন আপনাকে দিবে এক অনন্য রিগ্যাল গাম্ভীর্য।
সাথে থাকবে মাঝারি সাইজের পাড়। যা দারুণভাবে ফিট হয়ে যাবে যেকোনো সাইজের বডিতে।
এই কালেকশনের শাড়িগুলো যেন আপনার রাজকীয় ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতেই তৈরি করা হয়েছে বিশেষ যত্নে। নকশা আর রঙের কম্বিনেশনের এত পারফেক্ট কম্বিনেশন – যেন হার মানাবে চিত্রপটে আঁকা ছবিকে!
পরিপূর্ণ অভিজাত্যের সফিস্টিকেশন। অথচ নেই অতিরিক্ত জাঁকালো ডিজাইনের বহর। ঠিক যেমন আপনার ব্যক্তিত্বকে কমপ্লিমেন্ট করতে পারে তেমনটাই।
রুচিশীলতা, গাম্ভীর্য আর নৈপুণ্যতায় – বিশেষ দিনে আপনাকে পরিণত করে দিবে একদম চৈম্বকীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।
কেনার আগে ট্রায়াল দিন
প্রতিটা কালেকশনের শাড়ি যেমন আপনার চয়েজ ও ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারে – তার পাশাপাশি আপনাকে সৌন্দর্যকেও অনেক গুণ কমপ্লিমেন্ট করবে। তাই শাড়ি কেনার সময় রং ও ডিজাইনের পাশাপাশি- ট্রায়াল দিতে ভুলবেন না অবশ্যই।কোন রং আপনাকে মানাবে সেটা বুঝার জন্য ট্রায়াল দেয়াটা জরুরি। ভিন্ন ভিন্ন সেডের শাড়ি ট্রায়াল দিয়ে দেখতে সংকোচ করবেন না। এতে আপনার স্কিনের সাথে ভালো ম্যাচ করে এমন কিছু শেডের অপশনও বের হয়ে আসতে পারে। আপনার স্কিন টোনের সাথে মানানসই রং আপনার লুককে আরও বেশি ফুটিয়ে তুলবে।
শাড়ি কেনার সময় আর যা মাথায় রাখবেন
নিজের বিশেষ দিনের পোশাক আর সাজ সজ্জা প্রতিটা মেয়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তাই শাড়ি কেনার আগে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন-
- আপনার বিয়ের সাজের থিম এবং লুক কি হবে সেটা নিয়ে আগে থেকেই একটা ক্লিয়ার ধারণা রাখবেন। এতে আপনি অহেতুক অনেক কনফিউশন, ঝামেলা এবং সময় নষ্ট হওয়া থেকে বেঁচে যাবেন।
- যদিওবা আপনার পুরো বিষয়টা নিয়ে ক্লিয়ার ধারণা আছে, তারপরও যদি পুরো লুকের সঠিক সম্বনয় করতে চান – জুয়েলারী অথবা আনুষঙ্গিক শপিংগুলো, শাড়ি কেনার আগে না করারই চেষ্টা করবেন। অনেক সময় আপনার আগে থেকে পছন্দ করা হলেও অসময়ে স্টক ফুরিয়ে যেতে পারে। অথবা, কিছু ক্ষেত্রে ট্রায়াল দিতে গিয়ে রং, প্যাটার্ন ইত্যাদি থেকে অন্য কোন ডিজাইন পছন্দ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আগে শাড়ির শপিং পর্ব শেষ করার চেষ্টা করুন।
- কয়েকটি ব্যাকআপ অপশন হাতে রাখবেন শাড়ি কেনার ও ট্রায়াল দেবার সময়। এতে করে আপনার একটা অপশনে ট্রায়াল দেয়ার সময় কোন সমস্যা ধরা পড়লেও- হাতের কাছে অন্য অপশন সহজে সিলেক্ট করতে পারবেন। এতে সময় বাঁচবে এবং স্ট্রেস ফ্রি থাকবেন।
- জুয়েলারি কেনার সময় শাড়ির ডিজাইন, রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে করুন। সব ডিজাইনের জুয়েলারি যেমন সব শাড়ির সাথে ভালো মানায় না, তেমনি – একদমই ভিন্ন ভিন্ন স্টাইলের জুয়েলারি একসাথে বোঝাই করলে দেখতে বেমানান লাগে। দুঃখজনক হলেও সত্যি – এই কারণে অনেকের ক্ষেত্রেই শাড়ির সৌন্দর্য প্রস্ফুটিত না হয়ে – অনেক হিবিজিবির ভেতরই হারিয়ে যায়। তাই সত্যিকার অর্থে আপনার শাড়ির সৌন্দর্য্যকে ফুটিয়ে তুলতে হলে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আপনার আনুষঙ্গিক জিনিসগুলো সঠিকভাবে কম্বাইন করার চেষ্টা করুন। মনে রাখবেন, পরিমাণের চেয়ে আপনার প্রজেন্টেশন গুরুত্বপূর্ণ। সুন্দর প্রেজেন্টেশন আপনার রুচিশীলতার প্রতিচ্ছবিকে বাড়িয়ে দেবে বহুগুণে।
- সঠিক মাপ ও ডিজাইনের ব্লাউজ শাড়ির আরেকটা নন-নেগোশিয়েবল দিক। ব্লাউজের কাটিং, রং সম্পূর্ণভাবে বদলে দিতে পারে আপনার লুক। তাই শুধু শাড়ির ডিজাইন নয়, আপনার চয়েজের লুকের সাথেও ব্লাউজের ডিজাইন ও রঙ কমপ্লাইমেন্টারি হচ্ছে কিনা সেই দিকে নজর দিন। একটা সিম্পল ডিজাইনের শাড়ির সাথে একটা গর্জিয়াস ডিজাইনের ব্লাউজ, পুরো লুককে গর্জিয়াস করে দিতে পারে। শাড়ির প্যাটার্নের সাথে ব্লাউজের প্যাটার্নের মিলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে আছে। তেমনিভাবে, খুবই গর্জিয়াস শাড়ীর সাথে হালকা ডিজাইনের ব্লাউজ আপনার লুককে এমন একটা কন্ট্রাস্ট ডায়নামিক দিবে যেটা ম্যাজিকালী সবার চোখ আটকে দিতে পারে আপনার উপর। খুব ছোট মনে হওয়া এমন কিছু বিষয় কিন্তু ঠিক এতখানি প্রভাবিত করতে আপনার ওভার অল লুককে।
সবশেষে বলতে হয়,আনজারার সিগনেচার কালেকশনের সাথে ২০২৪ সালের বিয়ের ট্রেন্ড হবে -রুচিশীল, সফিস্টিকেটেড, দুর্দান্ত আর আভিজাত্যে পরিপূর্ণ। প্রতিটা কালেকশনের দক্ষ কারুকাজ, রং, টেক্সচার, প্যাটার্ন – আপনার অন্তর্নিহিত ব্যক্তিত্ব আর অভিব্যক্তির শৈল্পিক প্রকাশের সাথে- আপনার বিশেষ দিনে আপনাকে সাজিয়ে দিতেই তৈরি করা হয়েছে। তাই আপনার বিশেষ দিনের মুহূর্তগুলোকে স্মৃতির পাতায় রঙিন করে রাখতে আনজারার ভার্সেটাইল কালেকশন থেকে বেছে নিন আপনার পছন্দের শাড়ির কালেকশন।